ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

বিএনপি সরকার হলে খেলোয়াড়দের জন্য ভাতা ও পেনশন চালুর প্রতিশ্রুতি দিলেন দুলু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে খেলোয়াড়দের জন্য সরকারি ভাতা ও পেনশন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য এবং নাটোর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শনিবার (১০ জানুয়ারি) সকালে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

দুলু অভিযোগ করেন, বিগত সময়ে খেলাধুলাকেও রাজনৈতিক প্রভাবের মধ্যে আনা হয়েছিল। তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থক না হলে অনেক খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রকৃত ও মেধাবী খেলোয়াড়দের যথাযথ সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
১৫৬ বার পড়া হয়েছে