ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বিদ্যুৎ খাতে ব্যবহৃত ফার্নেস তেলের দাম বাড়ালো বিইআরসি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের মূল্য লিটারপ্রতি ২৪ টাকা ৫৯ পয়সা বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ফার্নেস তেল এখন ৯৪ টাকা ৬৯ পয়সা, যা আগে ছিল ৭০ টাকা ১০ পয়সা।
রোববার (১২ এপ্রিল) সংস্থাটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষণা অনুযায়ী, সংশোধিত এই মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
এর আগে ফার্নেস তেলের দাম নির্ধারণের দায়িত্বে ছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে এ দায়িত্ব বিইআরসির কাছে হস্তান্তর করা হয়। সেই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো ফার্নেস তেলের দাম নির্ধারণ করে সংস্থাটি, আর এবার দ্বিতীয়বারের মতো মূল্য সমন্বয় করা হলো।
বিপিসির অধীন চারটি রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানি—পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল—নতুন দামে ফার্নেস তেল বাজারজাত করবে। এই তেলের প্রধান ব্যবহারকারী হলো সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
সবশেষ ২০২৪ সালের ২ আগস্ট নির্বাহী আদেশের মাধ্যমে ফার্নেস তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির হাতে ন্যস্ত করা হয়। এ প্রেক্ষিতে গত বছরের ২০ জানুয়ারি বিপিসি বিইআরসির কাছে মূল্য নির্ধারণের প্রস্তাব দেয়, যার সঙ্গে চারটি তেল বিপণন কোম্পানিও তাদের প্রস্তাব জমা করে। দীর্ঘ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২৯ জানুয়ারি এ বিষয়ে গণশুনানি আয়োজন করে বিইআরসি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
৪২ বার পড়া হয়েছে