ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo নির্ভয় সমাজ ও বিশ্বশান্তির আহ্বান, ছায়ানটের বর্ষবরণ আয়োজন Logo চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা, নতুন দিনের আশায় বর্ণিল আয়োজন Logo মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, আইনি পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ Logo সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করছে বিএনপি : হাসনাত আবদুল্লাহর অভিযোগ Logo বকেয়া পাওনার অভিযোগ খণ্ডন, নাসুমের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ সিলেটের Logo রাষ্ট্রীয় মর্যাদায় আজ সম্পন্ন হবে সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের শেষকৃত্য

ভেজা মাঠের কারণে টসে বিলম্ব, রাত ১০টায় মাঠ পরিদর্শন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভেজা মাঠের কারণে টসে বিলম্ব, রাত ১০টায় মাঠ পরিদর্শন।

বাংলাদেশ সময় ৯টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার জ্যামাইকা টেস্ট, সে অনুযায়ী টস হতো সাড়ে ৮টা নাগাদ। কিন্তু সাবিনা পার্কের আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ে টস হয়নি।

জ্যামাইকায় টানা কয়েক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে। ফলে টস যে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে না, তা অনেকে আন্দাজ করেছিলেন। শেষ পর্যন্ত তা-ই সত্যি হলো। বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়াররা। এরপর জানা যাবে পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে।

ব্যাকফুটে থেকে এই ম্যাচ শুরু করবে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত নেই, আফগানিস্তান সিরিজে চোটে পড়েছিলেন তারা। প্রথম ম্যাচে মুশফিক আঙুলে ও পরের ম্যাচে দলপতি কুঁচকিতে চোট পান। যে কারণে ওই সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলতে পারেননি তারা, ছিটকে যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও।

বাংলাদেশের ব্যাকফুটে থাকার আরও কারণ আছে। অ্যান্টিগায় প্রথম ম্যাচে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছিল তারা। মুমিনুল হক ও জাকের আলীর অর্ধশতক ও তাসকিন আহমেদের ইনিংসে ৬ উইকেট ব্যতীত বলার মতো নেই আর কিছুই। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
১৮২ বার পড়া হয়েছে