ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রতারণা, হাইকমিশনের সতর্কবার্তা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রতারণা, হাইকমিশনের সতর্কবার্তা।

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা বেড়েছে। হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর ও পদবি ব্যবহার করে বিভিন্ন কোম্পানির চাহিদাপত্র সত্যায়নের জাল কপি প্রস্তুত করে প্রতারক চক্র সংশ্লিষ্ট সকলকে প্রতারিত ও বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

এমন তথ্যের ভিওিতে, সোমবার (২ ডিসেম্বর) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, মালয়েশিয়াযর প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগে বাংলাদেশ হাইকমিশনে সত্যায়নের কার্যক্রম চলমান রয়েছে। মালয়েশিয়া সরকার প্ল্যান্টেশন সেক্টরে নির্বাচিত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা ৩১ জানুয়ারি ২০২৫ নির্ধারণ করেছে। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন থেকে চাহিদাপত্র সত্যায়নের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৪ নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষত হোয়াটসঅ্যাপ এ দেখা যাচ্ছে যে, বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর ও পদবি ব্যবহার করে বিভিন্ন কোম্পানির চাহিদা পত্র সত্যায়নের জাল কপি প্রস্তুত করে শেয়ার করা হচ্ছে। সত্যায়নের এরূপ জাল কপি তৈরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে প্রতারক চক্র সংশ্লিষ্ট সকলকে প্রতারিত ও বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে হাইকমিশন মনে করে।

এমতাবস্থায়, কর্মী নিয়োগের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে অধিকতর সতর্ক ও এ সংক্রান্ত প্রাপ্ত তথ্য যাচাই-বাছাইয়ের জন্য হাইকমিশনের পক্ষ হতে বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩০:১৭ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
১৭৪ বার পড়া হয়েছে