ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo এসএসসি পরীক্ষায় আবার চালু হচ্ছে ‘নীরব বহিষ্কার’ পদ্ধতি Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী Logo ইতালির প্রধানমন্ত্রীর অবস্থানে হতাশ ট্রাম্প, তীব্র মন্তব্য Logo কুয়াকাটায় বিমানবন্দর নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস

মাসসেরা হয়ে সাকিবের রেকর্ড ভাঙলেন নোমান আলি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মাসসেরা হয়ে সাকিবের রেকর্ড ভাঙলেন নোমান আলি।

একের পর এক ম্যাচে ব্যর্থ হয়ে নোমান আলিকে ফিরিয়েছিল পাকিস্তান। দীর্ঘ ১৪ মাস পর পাকিস্তানের হয়ে টেস্টের সাদা জার্সি গায়ে প্রত্যাবর্তনটা রাঙিয়েছেন দুর্দান্ত বোলিংয়ে। ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে টেস্ট সিরিজ শুরু করা পাকিস্তান যে শেষ পর্যন্ত সিরিজ জিততে পেরেছিল, তাতে এই স্পিনারের অবদানই বেশি। এমন পারফরম্যান্সের পর নোমান আইসিসির মাস সেরা না হলেই বিস্ময় জাগত।

অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলি। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এবং নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারকে পেছনে ফেলে মাসসেরা হয়েছেন ৩৮ বছর বয়সী এই পাকিস্তানি। মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে নোমানকে অক্টোবর মাসের সেরা খেলোয়াড় ঘোষণা করে আইসিসি।

১৩ মাস পর পাকিস্তানের কোনো কোনো ক্রিকেটার মাসসেরার খেতাব জিতলেন। এর আগে ২০২৩ সালের আগস্ট মাসের সেরা খেলোয়াড় হয়েছিলেন বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দুই টেস্টে ২০ উইকেট শিকার করে এই স্বীকৃতি পেয়েছেন নোমান।

৩৮ বছর বয়সে মাসসেরা হয়ে একটি রেকর্ডও গড়েছেন নোমান। আর তাতে পেছনে পড়ে গেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সবচেয়ে বেশি বয়সে মাসসেরা নির্বাচিত হয়েছেন নোমান। এর আগে ৩৬ বছর বয়সে মাসসেরা নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছিলেন সাকিব।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচশ’র বেশি রান করেও ইনিংস ব্যবধানে হেরেছিল পাকিস্তান। এরপর নির্বাচক কমিটিতে পরিবর্তন আসে তাদের। নতুন নির্বাচক কমিটি দায়িত্ব নিয়েই দীর্ঘদিন পর দলে ফেরান নোমান আলি ও সাজিদ খানকে। তাতেই বদলে যায় পাকিস্তান। মুলতানে দ্বিতীয় টেস্টে নোমান ও সাজিদ মিলেই ধসিয়ে দেন ইংল্যান্ডকে। দুজন মিলেই শিকার করেন ২০ উইকেট।

যেখানে ১৪৭ রান খরচায় ১১ উইকেট শিকার করেন নোমান। এরপর সিরিজের শেষ টেস্টেও নোমান-সাজিদে ভর করে জয় পায় পাকিস্তান। রাওয়ালপিন্ডি টেস্টেও ১৩৯ রানে ৯ উইকেট শিকার করেন নোমান। তাতেই ২০২১ সালের পর প্রথমবারের মতো টেস্ট সিরিজ জেতে পাকিস্তান।

এদিকে মেয়েদের ক্রিকেটে অক্টোবর মাসের সেরা নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন করতে দারুণ ভূমিকা রেখেছেন তিনি। ব্যাট হাতে ১৩৫ রান করা এই কিউই অলরাউন্ডার বল হাতে শিকার করেছেন ১৫ উইকেট। দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং ওয়েস্ট ইন্ডিজের দেওয়ান্দ্রা ডটিনকে হারিয়ে মাসসেরা নির্বাচিত হন কার। 
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
১৭৭ বার পড়া হয়েছে