ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

মুক্তির আগেই ৬০০ ওয়েবসাইটে ফাঁস সালমান খানের ‘সিকান্দার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

অবশেষে হলো অপেক্ষার অবসান। রোববার (৩০ মার্চ) আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সারা বিশ্বজুড়ে মুক্তি পেল সালমান খান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। সিনেমাটি নিয়ে ভীষণ প্রত্যাশায় রয়েছেন পরিচালক থেকে প্রযোজক সকলেই। কিন্তু দুর্ভাগ্যবশত বড়পর্দায় মুক্তি পাওয়ার আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় সিনেমাটি।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, শনিবার (২৯ মার্চ) গভীর রাতে সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে যায়। তবে একটি বা দুটি নয়, মোট ৬০০টি ওয়েবসাইটে সিনেমাটি ফাঁস হয়ে গেছে। খবরটি ছড়িয়ে পড়ার পরেই উদ্বেগ দেখা গেছে ভক্তদের মধ্যে। এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে চলচ্চিত্র বাণিজ্যিক বিশ্লেষক কোমল নাহতাকে।

রোববার সকালে একটি টুইট প্রকাশ করে কোমল বলেন, এই ঘটনাটি যে কোন প্রযোজকের কাছে একটি দুঃস্বপ্নের মতো। সিনেমা মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায়। এর আগেও এমন অনেক ঘটনা আমরা শুনেছি। দুর্ভাগ্যবশত এবার সিকন্দরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটলো।

নাহতা আরও বলেন, ছবি নির্মাতা, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট গোটা বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, ইতিমধ্যেই ৬০০টি ওয়েবসাইট থেকে সিনেমাটি সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু যা ক্ষতি হওয়ার কিছুটা হয়েছে। ওয়েবসাইটের সংখ্যা আরও বাড়ছে এবং ক্রমশ বেড়েই যাচ্ছে। এটি সত্যি ভীষণ নিন্দনীয় একটি কাজ। বক্স অফিসে এর প্রভাব পড়তে পারে।

এদিকে সিনেমাটি কীভাবে ফাঁস হয়েছে বা কোন সংস্থা থেকে এটি ফাঁস করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে নির্মাতারা পুলিশের কাছে আবেদন করেছেন যাতে গোটা ঘটনাটি নিয়ে তদন্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
২৫১ বার পড়া হয়েছে