ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান Logo ভোট ও গণভোট ঘিরে রাজধানী ছাড়ছেন মানুষ, টার্মিনাল ও স্টেশনে ভিড়

রাশিয়ার তেল কেনায় ইউক্রেন যুদ্ধকে অর্থায়নের অভিযোগ ভারতের বিরুদ্ধে: স্টিফেন মিলার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ডোনাল্ড ট্রাম্পের সাবেক শীর্ষ সহযোগী স্টিফেন মিলার সম্প্রতি অভিযোগ করেছেন যে, ভারত রাশিয়া থেকে তেল কেনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধকে আর্থিকভাবে সহায়তা করছে।

তার মতে, “ভারতের রাশিয়ান তেল আমদানির মাত্রা প্রায় চীনের সমান, যা অনেকের কাছে চমকে যাওয়ার মতো তথ্য হতে পারে।”

অন্যদিকে, শনিবার (২ আগস্ট) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, মার্কিন চাপ সত্ত্বেও ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে।

এদিকে, রবিবার (৩ আগস্ট) সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার নিয়োজিত বিশেষ দূত স্টিভ উইটকফ আগামী বুধবার বা বৃহস্পতিবার রাশিয়া সফরে যেতে পারেন।

ট্রাম্প সতর্ক করে বলেন, ইউক্রেন যুদ্ধে যদি শুক্রবারের আগে কোনো যুদ্ধবিরতি না হয়, তাহলে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, “আমরা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবো, তবে এটাও সত্য যে রাশিয়া এই ধরনের নিষেধাজ্ঞা এড়াতে অনেক চতুর এবং তারা আগেও এই কাজ সফলভাবে করেছে। এখন দেখা যাক, কী ঘটে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
২৯৬ বার পড়া হয়েছে