ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরিণাকুন্ডুতে দুই খাল পুনঃখনন কার্যক্রম শুরু, সেচ ও পানি নিষ্কাশনে স্বস্তির আশা Logo মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ: ৫ জন গ্রেফতার, ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল উদ্ধার Logo টানা ৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, ১২–১৪ এপ্রিল সরকারি ছুটি Logo চাঁদাবাজদের তালিকা করে দেশজুড়ে অভিযান শিগগিরই: র‍্যাব Logo কুমিরের আক্রমণে নিহত কুকুরের ময়নাতদন্ত, তদন্ত চলমান Logo দল টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

রিমান্ড না মঞ্জুর, কারাগারে পাঠানো হলো ড. শিরীন শারমিন চৌধুরীকে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) এ আদেশ দেওয়া হয়।

শুনানির সময় আদালতে তার পক্ষে আইনজীবীরা হট্টগোল সৃষ্টি করেন। তারা দাবি করেন, রিমান্ড আবেদনে তার বিরুদ্ধে গুলি চালানো বা সরাসরি সম্পৃক্ততার কোনো স্পষ্ট অভিযোগ নেই।

এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয় এবং হাজতখানায় রাখা হয়। পরে রিমান্ড ও জামিন বিষয়ে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, সোমবার (৬ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে তার চাচাতো ভাইয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। পরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী এবং দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর তিনি পুনরায় স্পিকার হন। তবে একই বছরে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি পদত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
২০ বার পড়া হয়েছে