ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা Logo জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন, প্রধান অর্থমন্ত্রী Logo স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান Logo বাউফলে হত্যা মামলার পলাতক আসামি সিফাত মল্লিক গ্রেফতার Logo অ্যাশেজে আর থাকছে না গোলাপি বলের দিবারাত্রির টেস্ট Logo ফেসবুকে চুরির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সাহাব উদ্দিন বহিষ্কার Logo হরমুজ প্রণালি ঘিরে ইরানের সতর্কবার্তা, তেল পরিবহনে নতুন উত্তেজনা Logo বন্ধ পাটকল চালুতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহত।

দক্ষিণ লেবাননের হাসবায়ায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩ সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে এ হামলা হয় বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় গণমাধ্যম। খবর আল জাজিরা ও রয়টার্সের।

নিহতরা হলেন ক্যামেরা অপারেটর ঘাসান নাজ্জার, ইরানপন্থি সংবাদমাধ্যম আল-মায়াদিনের মোহাম্মদ রেদা এবং হিজবুল্লাহর আল-মানারের হয়ে কাজ করা ক্যামেরা অপারেটর উইসাম কাসেম।

হাসবায়ায় গণমাধ্যমের কর্মীদের ব্যবহৃত অতিথিশালায় ঘুমিয়ে ছিলেন নিহতরা। তখন বিমান হামলা চালায় ইসরায়েল। স্কাই নিউজ, আল-জাজিরা ও লেবাননের সম্প্রচারমাধ্যমসহ ছয়টি গণমাধ্যমের অন্তত ১৮ জন সাংবাদিক ওই অতিথিশালায় অবস্থান করছিলেন। এ হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ইসরায়েল। যদিও সাংবাদিকদের ওপর হামলা চালানোর কথা স্বীকার করে না তেল আবিব।

লেবাননে এর আগে ইসরায়েলের হামলায় রয়টার্সের সাংবাদিক ইসাম আবদাল্লাহসহ পাঁচজন সাংবাদিক নিহত হন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের প্রাথমিক তদন্তে ২৪ অক্টোবর পর্যন্ত অন্তত ১২৮ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
১৬৩ বার পড়া হয়েছে