ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী Logo হামের চিকিৎসার ব্যয় বেড়ে দিশেহারা পরিবারগুলো Logo এসএসসি পরীক্ষায় আবার চালু হচ্ছে ‘নীরব বহিষ্কার’ পদ্ধতি Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী

শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা।

ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার সহযোগীদের বিরুদ্ধে আনা হয় একের পর এক মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ।

এবার, শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যসহ ৭০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি)। আইসিসির রোম স্ট্যাটিউটের ১৫ অনুচ্ছেদের অধীনে মামলাটি দাখিল করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ ব্যারিস্টার মো. আশরাফুল আরেফিন। তার সঙ্গে রয়েছেন ব্যারিস্টার সারাহ ফোরে ও ব্যারিস্টার এমিল লিক্সান্দ্রু নামের দুইজন ব্রিটিশ আইনজীবী।

শুক্রবার (১ নভেম্বর) লন্ডন-বাংলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মামলার বাদী ব্যারিস্টার মো. আশরাফুল আরেফিন।

ব্যারিস্টার মো. আশরাফুল আরেফিন বলেন, গত ২৮ অক্টোবর আমি এই মামলাটি দায়ের করেছি। মামলায় শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সদস্য ও জড়িত বিভিন্ন সংস্থার ৭০ জনকে আসামি করা হয়েছে।

গণহত্যা, বিচারবহির্ভূত হত্যার পাশাপাশি নির্যাতন ও গুমের অভিযোগ আনা হয় বিগত সরকারের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুই ব্রিটিশ আইনজীবি ব্যারিস্টার সারাহ ফোরে ও ব্যারিস্টার এমিল লিক্সান্দ্রুও।

মামলার বিষয়ে ব্যারিস্টার মো. আশরাফুল আরেফিন বলেন, শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিল। তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আবু সাঈদকে কীভাবে পুলিশ গুলি করেছে সেটি সারাবিশ্ব দেখেছে। আমরা এসব মানবতাবিরোধী অপরাধের বিষয়গুলো তুলে ধরছি।

এ সময় নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে মামলার অগ্রগতি সম্পর্কে জানানো হবে বলে জানান আইনজীবী আশরাফুল আরেফিন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩০:১৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
২১৫ বার পড়া হয়েছে