ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী Logo ইতালির প্রধানমন্ত্রীর অবস্থানে হতাশ ট্রাম্প, তীব্র মন্তব্য Logo কুয়াকাটায় বিমানবন্দর নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সন্ধ্যায় ঢাকা মাতাবে ‘কাবিশ’, আরও গাইবেন যারা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সন্ধ্যায় ঢাকা মাতাবে ‘কাবিশ’, আরও গাইবেন যারা।

অবশেষে ঢাকার মঞ্চ কাঁপাতে চলেছে পাকিস্তনের জনপ্রিয় ব্যান্ড দল ‘কাবিশ’। শুক্রবার সন্ধ্যায় ‘ঢাকা ড্রিমস: কাবিশ লাইভ ইন কনসার্ট’-এ গান পরিবেশন করবেন দলের সদস্যরা।

কনসার্টে অংশ নিতে বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ‘কাবিশ’।

কনসার্ট প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনের সিনিয়র এক্সিকিউটিভ সারাফ আনজুম হিলিদিতা সময় সংবাদকে বলেন, শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর সেনাপ্রাঙ্গণে শুরু হতে চলেছে গানের জমকালো আসর। তবে কনসার্টটি প্রথমে দুই দিন ধরে হওয়ার কথা থাকলেও এটি একদিনেই শেষ হবে।

কনসার্টে অংশ নেয়া দর্শকদের জন্য এরইমধ্যে খুলে দেয়া হয়েছে সেনাপ্রাঙ্গণের মূল ফটক। সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শকরা এ কনসার্টে অংশ নিতে পারবেন। এরপরই নিরাপত্তার খাতিরে মূল দরজা বন্ধ করে দেয়া হবে।
 
রাজধানীর সেনাপ্রাঙ্গণে জমকালো এ গানের আসরের মূল আকর্ষণ কাবিশ। তবে এ ব্যান্ড দলের সঙ্গে আরও গান পরিবেশন করবেন অর্ণব, সুনিধি, আরমিন মুসা, শূন্য ও লেবেল ফাইভ ব্যান্ড দলের সদস্যরা।
 
পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড দল ‘কাবিশ’ ১৯৯৮ সালে গঠিত হয়। কনসার্টে অংশ নিতে এবারই প্রথম বাংলাদেশের মাটিতে পা রেখেছে পাকিস্তানের জনপ্রিয় এ ব্যান্ড দলটি। 

এ ব্যান্ডের জনপ্রিয় দুই সংগীতশিল্পী হলেন জাফর জাইদি ও মাজ মওদুদ। তাদের গড়া সেমি ক্ল্যাসিক্যাল এ ব্যান্ডের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘বাচপান’, ‌‘ফাসলে’, ‌‘ও ইয়ারা’, ‘তেরে পেয়ার মে’ ইত্যাদি।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১৪৫ বার পড়া হয়েছে