ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

সরকার এখনও দক্ষতার পরিচয় দিতে পারেনি: নুর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সরকার এখনও দক্ষতার পরিচয় দিতে পারেনি: নুর।

দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকার এখনও কোনো দক্ষতার পরিচয় দিতে পারেনি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

নুর বলেন, পাঁচ মাসে এখন পর্যন্ত বর্তমান সরকার দক্ষতার পরিচয় দিতে পারেনি। নানা দাবি-দাওয়া নিয়ে আন্দোলন চলছে বিভিন্ন স্থানে। যদি তা নিয়ন্ত্রণ করতে না পারে নতুন সংকট তৈরি করবে ভবিষ্যতে।

তিনি বলেন, সরকারকে সময় দেয়ার ব্যাপারে কোনো সমস্যা ছিল না রাজনীতিবিদদের, কিন্তু যখন দেখা যাচ্ছে সরকার ব্যর্থ হচ্ছে, কার্যকর উদ্যোগ নিতে পারছে না, তাই দ্রুত নির্বাচন দিতে হবে ডিসেম্বরের মধ্যে।

গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট বাড়বে। এখনও ১১ মাস সময় আছে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেয়া সম্ভব।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান সরকারকে সফল করতে হলে তাদের গাইড করতে হবে। সরকার মাত্রই ভুল করবে, তাদের সঠিক পথে পরিচালনার জন্য সাংবাদিক, রাজনীতিবিদসহ দেশের মানুষকে কাজ করতে হবে। বিএনপির পক্ষ থেকেও কিছু উদ্যোগ নেয়া হবে, সেটাকে কেউ কেউ সমালোচনা বা আন্দোলন মনে করতে পারেন।’

সংস্কার কমিশনের রিপোর্ট সুন্দর হলেও সব বিষয় তাতে এসেছে কি না, প্রশ্ন রেখে বিএনপির এ নেতা বলেন, ছয় মাস পার হয়েছে, এই সময়ে কী সংস্কার হলো বা হলো না, তা জানাতে হবে। নির্বাচন বিলম্বিত হলে তার যৌক্তিকতাও জনগণের সামনে তুলে ধরতে হবে সরকারকে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
১৫৭ বার পড়া হয়েছে