ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব ফ্রিজ করল আদালত

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের তিনটি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সহকারী পরিচালক ফেরদৌস রহমানের আবেদনের পর বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের আবেদনপত্রে বলা হয়, তাপস মেয়র ও এমপি হিসেবে দায়িত্ব পালনকালে তার ঘোষিত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তার নামের ২৭টি ব্যাংক হিসাবে শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
তদন্তে প্রাপ্ত তথ্যানুসারে, এসব হিসাবের মধ্যে তিনটিতে প্রায় ১৭ লাখ ৯০ হাজার টাকার লেনদেন পাওয়া গেছে। দুদকের অভিযোগ, তিনি মোট ৭৩ কোটি টাকার বেশি সম্পদ অনৈতিকভাবে অর্জন করেছেন।

আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে, যাতে তিনি এসব অর্থ অন্যত্র সরিয়ে নিতে না পারেন, সেজন্য হিসাবগুলো সাময়িকভাবে স্থগিত রাখা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
৫৩ বার পড়া হয়েছে