ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক Logo বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি

সারজিসকে ঘুমের ওষুধের পরামর্শ দিলেন গীতিকার প্রিন্স মাহমুদ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ঘুমের সমস্যা দূর করতে ঘুমের ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। রোববার (১২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

স্ট্যাটাসে প্রিন্স মাহমুদ আদুরে ভঙ্গিতে লেখেন,
“স্নেহের সারজিস, মনে হচ্ছে তোমার ঘুম ঠিকমতো হচ্ছে না। মানসিক চাপ, উদ্বেগ, অনিদ্রা ও আবেগজনিত ক্লান্তি থেকে তুমি বিষণ্নতায় ভুগছো বলে আমার মনে হয়।”

এরপর তিনি আরও যোগ করেন,
“চিকিৎসকের পরামর্শে রিভোট্রিল ০.৫ এমজি অথবা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো। খাবারের পর রাতে নিতে পারো, প্রয়োজনে সকালে অর্ধেক ট্যাবলেট—তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী।”

গীতিকারের এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে অনলাইন প্ল্যাটফর্মে। অসংখ্য নেটিজেন মন্তব্যের ঘরে নিজেদের প্রতিক্রিয়া জানান; অনেকেই এটিকে প্রিন্স মাহমুদের “সবচেয়ে মানবিক পরামর্শ” বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় সামাজিক মাধ্যমে এবং রাজপথে ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সরব ছিলেন প্রিন্স মাহমুদ। সমাজের বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধেও নিয়মিত সোচ্চার এই শিল্পী। সাম্প্রতিক সময়ে সরকারের একটি কমিটিতে যোগদানের আহ্বান পেলেও তিনি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
৬৪ বার পড়া হয়েছে