ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী Logo হামের চিকিৎসার ব্যয় বেড়ে দিশেহারা পরিবারগুলো Logo এসএসসি পরীক্ষায় আবার চালু হচ্ছে ‘নীরব বহিষ্কার’ পদ্ধতি Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী

সারাদিনে দুর্বার রাজশাহীর যত কাণ্ড-কারখানা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সারাদিনে দুর্বার রাজশাহীর যত কাণ্ড-কারখানা।

বিপিএল মানেই যেন বিতর্ক, এক যুগেও এই বিতর্ক এড়াতে পারেনি দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ‍টুর্নামেন্টটি। আসরের শুরু থেকেই ছিল নানা অনিয়ম এবং অব্যবস্থাপনা। টুর্নামেন্ট শুরুর পর থেকেই একের পর এক বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। তবে এরমধ্যে এবার সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে।

গত ১৫ জানুয়ারি পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট করেছিল দুর্বার রাজশাহীল ক্রিকেটাররা। পরে বিসিবি সভাপতির হস্তক্ষেপে ব্যাপারটি সমাধান হয়। তার কদিন পরেই ঘটলো আবারও একই ঘটনা। রোববার (২৬ জানুয়ারি) পারিশ্রমিক না পাওয়ায় কোনও বিদেশি ক্রিকেটার মাঠে আসেননি।

এবার যেন সব বিতর্ককে ছাপিয়ে গেছে দুর্বার রাজশাহী। টুর্নামেন্ট শুরুর পর থেকেই পারিশ্রমিক নিয়ে ছিল একের পর এক জটিলতা। তবে আজ যেটা ঘটলো, তা যেন সবকিছুর বাধ ভেঙেছে। 
 
পারিশ্রমিক না পাওয়ায় রোববার মাঠে আসেননি দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। তাই টুর্নামেন্টের আইন ভেঙে কোনও বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে নামে ফ্র্যাঞ্চাইজিটি।
 
নিয়ম অনুযায়ী, প্রতিটি ম্যাচে দলে কমপক্ষে দুজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার থাকতে হবে। কিন্তু পারিশ্রমিক না পাওয়ায় এ দিন মাঠে আসেননি বিদেশি ক্রিকেটাররা। কোনও উপায় না পেয়ে খেলা চালানোর জন্য বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে নামে রাজশাহী। 
 
আজ সকাল থেকেই রাজশাহীকে নিয়ে আলোচনা হচ্ছিল। টুর্নামেন্টের মাঝপথে হুট করেই হোটেল পরিবর্তন করে দলটি। গুঞ্জন আছে, হোটেল ভাড়া নিয়েও নাকি আছে জটিলতা।
 
বিসিবি ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, বিপিএলের টেকনিক্যাল কমিটির কাছে রংপুরের বিপক্ষে ম্যাচের জন্য সব দেশি ক্রিকেটার নিয়ে মাঠে নামার বিশেষ অনুমতি চেয়েছিল রাজশাহী। যেহেতু এদিন তাদের কোনো বিদেশি ক্রিকেটার মাঠে আসেনি। বিপিএল ২০২৪-২৫ আসরের ম্যাচ পরিচালনার শর্ত ও  বিধান পর্যালোচনা করে টেকনিক্যাল কমিটি তাদের এ অনুমতি দিয়েছে। 
 
মূলত পারিশ্রমিক না পাওয়ায় এদিন মাঠে আসেননি রাজশাহীর কোনো বিদেশি ক্রিকেটার। তারা রংপুরের বিপক্ষে ম্যাচটি বয়কট করে টিম হোটেলে অবস্থান করছেন। 
 
বিপিএলে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ আগের আসরগুলোতেও অনেকবার উঠে এসেছিল। কিন্তু গত ১০ আসরের ইতিহাসে কখনো বিদেশি ক্রিকেটারদের মাঠে না আনতে পারার এমন লজ্জাজনক ঘটনা ঘটেনি। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
১৪৯ বার পড়া হয়েছে