ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক Logo বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি

সালমান শাহ হত্যা মামলা: ১১ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা হয়েছে। এতে সালমানের সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে
মামলার পর আসামিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য তাদের তথ্য ইমিগ্রেশন বিভাগে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন রমনা থানার ওসি গোলাম ফারুক। তিনি জানান, আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে এবং ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
ওসি বলেন, “আমরা আসামিদের অবস্থান শনাক্তে প্রযুক্তি ব্যবহার করছি। কেউ বিদেশে থাকলে খোঁজ নেওয়া হচ্ছে, আর দেশে যারা আছেন তাদের ওপর নজর রাখা হচ্ছে।”

মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি ও চলচ্চিত্র অভিনেতা ডনসহ ১১ জনের নাম রয়েছে।
মামলার বাদী সালমান শাহর মামা আলমগীর কুমকুম

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ইস্কাটনের বাসায় ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়।
পিবিআই তদন্তে বিষয়টি আত্মহত্যা বলে রিপোর্ট দিলেও, সালমান শাহর মা নীলা চৌধুরী বরাবরই দাবি করে আসছেন— “আমার ছেলেকে হত্যা করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
৩৮ বার পড়া হয়েছে