ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo নির্ভয় সমাজ ও বিশ্বশান্তির আহ্বান, ছায়ানটের বর্ষবরণ আয়োজন Logo চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা, নতুন দিনের আশায় বর্ণিল আয়োজন Logo মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, আইনি পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ Logo সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করছে বিএনপি : হাসনাত আবদুল্লাহর অভিযোগ Logo বকেয়া পাওনার অভিযোগ খণ্ডন, নাসুমের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ সিলেটের Logo রাষ্ট্রীয় মর্যাদায় আজ সম্পন্ন হবে সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের শেষকৃত্য

সিলেটে হামলা-ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ছিল: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইসরায়েলি পণ্য বয়কট করার মানে কোনো প্রতিষ্ঠানে লুটপাট বা হামলা করা নয়। বিষয়টির নিন্দা জানাচ্ছে বিএনপি। তবে উশৃঙ্খল জনতার হামলা ও ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ছিল— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের ওপর চলমান নির্মম গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ। ইসরায়েলের মদদদাতাদের বিশ্ববাসীর কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ সময় গাজায় গণহত্যা বন্ধের আহ্বানও জানান তিনি। পাশাপাশি ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিএনপি বৃহত্তর কর্মসূচি দেবে বলেও জানান দলটির এই নেতা।

তিনি আরও বলেন, সারা বিশ্বে সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত ও গণহত্যার শিকার ফিলিস্তিনিরা। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ইন্দো মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উচ্ছেদ করে নিজ দেশেই তাদের পরবাসী বানাচ্ছে। কিন্তু মুসলিম বিশ্ব এই গণহত্যার বিরুদ্ধে নির্বিকার। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইন্দো মার্কিন বাহিনী এই গণহত্যার মদদ যোগাচ্ছে। এ সময় গণহত্যার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
১৪৮ বার পড়া হয়েছে