ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী Logo ইতালির প্রধানমন্ত্রীর অবস্থানে হতাশ ট্রাম্প, তীব্র মন্তব্য Logo কুয়াকাটায় বিমানবন্দর নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সীমান্তে পুশইনের সংখ্যা বেড়েছে, এর প্রতিবাদ জানিয়েছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সীমান্তে পুশইনের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৭ মে) সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ডেপুটি জেলার ও নারী কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে পুশইনের সংখ্যা বেড়েছে, এর প্রতিবাদ জানিয়েছি। কিন্তু যারা বাংলাদেশি, তাদের ক্ষেত্রে বলেছি—তোমরা প্রপার চ্যানেলের মাধ্যমে পাঠাও। বাংলাদেশে অন্য দেশের কেউ অবৈধভাবে থাকলে আমরা তাদের প্রপার চ্যানেলের মাধ্যমেই ফেরত পাঠাই। কিন্তু ভারত সেটা করছে না। আমাদের দেশের হলে আমরা গ্রহণ করব।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গত ঈদ কিন্তু অনেক ভালোভাবে হয়েছে, যেটা আপনারা প্রচার করেছেন। এবারও যাতে তেমনই হয় কিংবা তার চেয়েও ভালো হয়, সেজন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি। এবার পরিবেশ ভালো থাকবে।

তিনি আরও বলেন, সীমান্তে কোনো ধরণের নিরাপত্তার অভাব নেই। বাংলাদেশের জনগণ যেমন সম্পূর্ণভাবে নিরাপদ, তেমনি সীমান্তও নিরাপদ। সেনাবাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে হবে না।

সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা সত্য সংবাদ প্রচার করবেন। যদি সংবাদ অতিরঞ্জিত করা হয়, তাহলে প্রতিবেশী দেশ সেটার সুযোগ নিতে পারে। সত্য ও গঠনমূলক সংবাদ পরিবেশন করলে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ অন্যান্য দিকও উন্নতি হবে।

এছাড়াও অনুষ্ঠানে কারা রক্ষীদের বুনিয়াদি কোর্সের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রশিক্ষণে অর্জিত পেশাগত জ্ঞান এবং সততার সাথে কাজ করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
১১৯ বার পড়া হয়েছে