ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আজ ১২ ডিসেম্বরের বিভিন্ন মুদ্রার বিপরীতে টাকার হালনাগাদ বিনিময় হার Logo তানোরে নলকূপের গর্তে পড়া শিশু আমাদের মাঝে আর নেই Logo নির্বাচনী তফসিল ঘোষণা: ভোটকে ‘অমানত’ উল্লেখ করে সিইসির শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান Logo তফসিল ঘোষণা নাগরিককে আশ্বস্ত করেছে, ভোটাধিকার নিশ্চিত হবে বলে আশা বিএনপি মহাসচিবের Logo নতুন রূপে আসছে ফেলুদা, এবার প্রধান চরিত্রে টোটা রায় চৌধুরী Logo রোহিত-কোহলির বেতন কমার সম্ভাবনা Logo  ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালের মামলায় সাক্ষী হিসেবে উপস্থিত সাদিক কায়েম Logo ঢাবির আন্দোলনকালীন হত্যাকাণ্ড: ওবায়দুল কাদের ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে তিন ছাত্রনেতার জবানবন্দি Logo শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, নেতাকর্মীদের উজ্জীবিত করলেন মির্জা ফখরুল Logo রাখাইনে হাসপাতাল হামলার ঘটনায় সহায়তায় এগিয়ে আসছে উদ্ধারকর্মীরা; পরিস্থিতি সামাল দিতে জোর তৎপরতা

সীমান্তে মাইন বিস্ফোরণ, বিজিবি সদস্যের পা বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) সকালে টহলরত অবস্থায় এই দুর্ঘটনা ঘটে।

আহত সদস্যের নাম নায়েক মোহাম্মদ আকতার। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

সূত্র জানায়, ওই এলাকা বর্তমানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ধারণা করা হচ্ছে, তাদের পুঁতে রাখা ল্যান্ডমাইন থেকেই এই বিস্ফোরণ ঘটে।

আহত বিজিবি সদস্যকে উদ্ধার করে দ্রুত রামু সিএমএইচে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ির ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, সীমান্তে চলমান সংঘাত ও মাইনফাঁদের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এর আগে একই অঞ্চলে একাধিক বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
৮১ বার পড়া হয়েছে