ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আজ ১২ ডিসেম্বরের বিভিন্ন মুদ্রার বিপরীতে টাকার হালনাগাদ বিনিময় হার Logo তানোরে নলকূপের গর্তে পড়া শিশু আমাদের মাঝে আর নেই Logo নির্বাচনী তফসিল ঘোষণা: ভোটকে ‘অমানত’ উল্লেখ করে সিইসির শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান Logo তফসিল ঘোষণা নাগরিককে আশ্বস্ত করেছে, ভোটাধিকার নিশ্চিত হবে বলে আশা বিএনপি মহাসচিবের Logo নতুন রূপে আসছে ফেলুদা, এবার প্রধান চরিত্রে টোটা রায় চৌধুরী Logo রোহিত-কোহলির বেতন কমার সম্ভাবনা Logo  ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালের মামলায় সাক্ষী হিসেবে উপস্থিত সাদিক কায়েম Logo ঢাবির আন্দোলনকালীন হত্যাকাণ্ড: ওবায়দুল কাদের ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে তিন ছাত্রনেতার জবানবন্দি Logo শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, নেতাকর্মীদের উজ্জীবিত করলেন মির্জা ফখরুল Logo রাখাইনে হাসপাতাল হামলার ঘটনায় সহায়তায় এগিয়ে আসছে উদ্ধারকর্মীরা; পরিস্থিতি সামাল দিতে জোর তৎপরতা

সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: জামায়াত নেতা তাহের

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছি। জুলাইয়ের চেতনা আমরা ভুলুণ্ঠিত হতে দেব না।”

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর পল্টনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। ওইদিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, চলতি মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেওয়ার আগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

তাহের বলেন,

“সরকারের কৌশল আমরা বুঝি। সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করতেই হবে। ঘি আমাদের লাগবেই, এটা নিশ্চিত।”

তিনি আরও দাবি করেন,

“দেশে প্রতিদিন যত চাঁদাবাজি হয়, সেই অর্থ দিয়েই প্রতিদিন গণভোট আয়োজন করা সম্ভব। তাই সরকারকে বলব—চাঁদাবাজি বন্ধ করে গণভোট আয়োজন করুন। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে জনগণ তা মেনে নেবে না।”

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর আলোচনায় সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে। জামায়াতসহ কয়েকটি দল ইতিমধ্যে আলোচনার জন্য কমিটি গঠন করেছে বলে জানান তিনি। একই সঙ্গে বিএনপিকেও আলোচনায় এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
২৮ বার পড়া হয়েছে