ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক

স্কুলের অনুষ্ঠানে শাহরুখ-ঐশ্বরিয়ার সন্তানের পারফর্ম, মুগ্ধ হলেন অমিতাভ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

স্কুলের অনুষ্ঠানে শাহরুখ-ঐশ্বরিয়ার সন্তানের পারফর্ম, মুগ্ধ হলেন অমিতাভ।

অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদ গুঞ্জন মিডিয়ায় তুমুল চর্চিত। বচ্চন পরিবারের গতিবিধিও অনুসরণ করেন নেটিজেনরা। সম্প্রতি বচ্চন পরিবারের একাংশের মিলনমেলা দেখা যায় ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে যেখানে অংশ নিতে দেখা গেছে শাহরুখ খান ও ঐশ্বরিয়ার সন্তানের। সামনের সারিতে বসে অনুষ্ঠান উপভোগ করেন পরিবারের সদস্যরা।

ঐশ্বরিয়া-অভিষেক দুজনই উপস্থিত ছিলেন তাদের একমাত্র মেয়ের বার্ষিক অনুষ্ঠান দেখতে। ছিলেন বলিউড শাহেনশাহ আরাধ্যর দাদা অমিতাভ বচ্চনও।

ভারতীয় ধনকুবের আম্বানি পরিবারের স্কুল ধীরুভাই আম্বানি স্কুলে পড়েন বলিউডের নামিদামি তারকা সন্তানেরা। ওই স্কুলের বার্ষিক অনুষ্ঠানে দেখা যায় ঐশ্বরিয়া-অভিষেক কন্যা আরাধ্যকে। শুধু তাই নয়, বলিউড কিং শাহরুখ খান ও তার ছোট ছেলে আব্রামও ছিল সেখানে।

সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ঐশ্বরিয়া ও অভিষেককে একসঙ্গে নাচতে দেখে ভক্তরা আনন্দে আত্মহারা। ভিডিওতে আরাধ্যাকেও দেখা গেছে মঞ্চে দাঁড়িয়ে তার বন্ধুদের সঙ্গে নাচ করতে। শাহরুখের ছেলে আব্রামও ছিল সেই দলে।

ভিডিওটি রীতিমতো ভক্তদের মন ছুঁয়ে গেছে। অনেকেই মনে করছেন মেয়ে আরাধ্যই ঐশ্বরিয়া-অভিষেকের সম্পর্ককে দারুণভাবে সাজিয়ে তুলছেন।
 
অন্যান্য তারকাদের সঙ্গে তাদের দু’জনকে শাহরুখ খানের ‘দিওয়াঙ্গি দিওয়াঙ্গি’ গানে নাচতেও দেখা গেছে। শুধু তারাই নয়, সঙ্গে ছিলেন শাহরুখও। ছাত্র-ছাত্রীদের সঙ্গে জমিয়ে নাচলেন নায়ক। উল্লেখ্য, শাহরুখের ছোট ছেলে আব্রামও ধীরুভাই আম্বানি স্কুলে পড়াশোনা করছে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
১৩৬ বার পড়া হয়েছে