ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

হত্যার পর স্ত্রীর দেহাংশ প্রেসার কুকারে সেদ্ধ করেন ভারতের সাবেক সেনা!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

হত্যার পর স্ত্রীর দেহাংশ প্রেসার কুকারে সেদ্ধ করেন ভারতের সাবেক সেনা!

নিজের স্ত্রীকে হত্যা করে তার দেহাংশ কেটে তা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করার দাবি করেছেন ভারতের এক সাবেক সেনা সদস্য। স্ত্রীকে খুন করার দাবি করা ওই সাবেক সেনা সদস্য বর্তমানে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন বলে জানা যায়।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের তেলাঙ্গানার হায়দারাবাদে।

ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ জানিয়েছে, সেই সাবেক সেনাকর্মীর দাবি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে এরই মধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ। জেরায় সেই ব্যক্তি জানিয়েছেন, স্ত্রীর সেদ্ধ করা দেহাংশ লেকের পানিতে ফেলে দিয়েছিল সে। 
 
উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন ওই নারী। তার পরিবারের সদস্যরা এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্ত শুরু হয়। পরে, জেরার মুখে নিজের স্ত্রীকে খুন করার কথা স্বীকার করে স্বামী। 
 
পুলিশের দাবি, ‘ঝামেলা হওয়ায়’ স্ত্রীকে খুন করেছিল সেই ব্যক্তি। রিপোর্ট অনুযায়ী, গত ১৫ জানুয়ারি নিজের স্ত্রীকে খুন করে ওই ব্যক্তি। নিহত নারীর নাম পুত্তাবেঙ্কট মাধবী। তার স্বামীর নাম গুরুমূর্তি। 
 
এর আগে স্ত্রীর নিখোঁজ হওয়ার বিষয়ে গুরুমূর্তি দাবি করেছিলেন, ঝগড়ার কারণে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান। পরে থানায় স্ত্রীকে খুন করার কথা স্বীকার করে গুরুমূর্তি। সে জানায়, দেখে যাতে বোঝা না যায়, সেজন্য স্ত্রীর হাড় হামানদিস্তায় গুঁড়ো করেছিল সে। এরপর মীরপেট লেকে সেই দেহাংশ ফেলে আসে গুরুমূর্তি। 
 
এদিকে গুরুমূর্তির বয়ান অনুযায়ী মীরপেট লেকের আশেপাশে পুলিশ তল্লাশি শুরু করেছে। ডগ স্কোয়াডও নামানো হয়েছে। তবে এখন পর্যন্ত মাধবীর দেহাংশের খোঁজ পায়নি পুলিশ। পুলিশ তদন্ত জারি রেখেছে। গভীর তদন্ত চালিয়ে ঘটনার বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
 
সূত্র: হিন্দুস্তান টাইমস 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
১৩৭ বার পড়া হয়েছে