ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ Logo রূপপুর প্রকল্পে রাশিয়ার ৯০% ঋণ, ২৮ বছরে শোধ করবে বাংলাদেশ Logo বজ্রপাতে বাবার মৃত্যু, কোলে থাকা শিশুকন্যা অলৌকিকভাবে রক্ষা Logo মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল Logo কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ আটক ২২ বৌদ্ধ ভিক্ষু Logo আজ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম Logo লিমন-বৃষ্টির নিখোঁজের পেছনে কী ঘটেছিল, তদন্তে উঠে আসছে হিশামের ভূমিকা

হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের সব ছুটি স্থগিত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে প্রকাশিত অফিস আদেশে বলা হয়, জরুরি অবস্থায় নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর ও এর অধীনস্থ সকল প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। নির্দেশনায় ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী, পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের সঙ্গে এটি অবিলম্বে কার্যকর হবে।

সরকার ইতোমধ্যে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করার উদ্যোগ গ্রহণ করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাসপাতালগুলোতে নিয়মিত চিকিৎসাসেবা চালু রাখতে স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্দেশনাটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে এবং অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
৪১ বার পড়া হয়েছে