ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

১০ খেলোয়াড় নিয়েও ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারাল ব্রাজিল

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মেয়েদের বিপক্ষে প্রীতি ম্যাচে শুরুতেই এক খেলোয়াড় হারিয়েও জয় তুলে নিয়েছে ব্রাজিল। শনিবার (২৫ অক্টোবর) ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-১ ব্যবধানে জিতেছে দক্ষিণ আমেরিকার দলটি।

খেলার মাত্র ২১ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রাজিল অধিনায়ক অ্যাঞ্জেলিনাকে। তবে ১০ জনের দল নিয়েও দুর্দান্ত লড়াই চালিয়ে যায় অতিথিরা।

ম্যাচের শুরুতেই স্বাগতিকদের চাপে ফেলে দেয় ব্রাজিল। ২০ মিনিটের মধ্যেই দুটি গোল করে তারা। স্কোরশিটে নাম তোলেন বিয়া জানেরাত্তো ও দুদিনহা। এরপর লাল কার্ডের ধাক্কা সত্ত্বেও প্রথমার্ধে কোনো গোল হজম করেনি দলটি।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ইংল্যান্ড। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান স্টানওয়ে। তবে এরপর পুরো ম্যাচে প্রাধান্য বজায় রাখলেও সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা। ফলে ১০ জনের দল নিয়েও ব্রাজিল ২-১ ব্যবধানে জয় পায়।

ইংল্যান্ড বল দখলে এবং আক্রমণে ছিল বেশ এগিয়ে। পুরো ম্যাচে তাদের বল দখল ছিল ৬৯.৮ শতাংশ, আর ব্রাজিলের ৩০.২ শতাংশ। স্বাগতিকরা ১৮টি শট নেয়, যেখানে ব্রাজিলের শট ছিল ১০টি। দুই দলই লক্ষ্যে রাখতে পারে ৩টি করে শট।

ইংল্যান্ডের পাসের সংখ্যাও ছিল অনেক বেশি— ৪৬১টি, যেখানে ব্রাজিল দিয়েছে ১৯২টি পাস। পাস অ্যাকুরেসির দিক থেকেও ইংল্যান্ড এগিয়ে (৮১.১%) ব্রাজিলের (৫৭.৩%) তুলনায়।

২০২৩ সালে ফিনালিসিমা ট্রফি জেতা ইংল্যান্ড আগেও ব্রাজিলকে হারিয়েছিল, তবে এবার পরিস্থিতি উল্টো। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয় প্রীতি ম্যাচে জয় পেলো ব্রাজিল।

আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) ব্রাজিলের পরবর্তী ম্যাচ ইতালির বিপক্ষে অনুষ্ঠিত হবে এনিও তারদিনি স্টেডিয়ামে। একই দিনে ইংল্যান্ড মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
৫২ বার পড়া হয়েছে