ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ

অক্টোবরে রেমিট্যান্স এলো সাড়ে ২৩৯ কোটি ডলার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

অক্টোবরে রেমিট্যান্স এলো সাড়ে ২৩৯ কোটি ডলার।

সদ্যবিদায়ী অক্টোবরে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৭৩ লাখ ডলার।

রোববার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, অক্টোবরে দেশে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত সেপ্টেম্বর ও আগস্টে দেশে এসেছিল যথাক্রমে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার ও ২২২ কোটি ১৩ লাখ ডলার। 
 
অক্টোবরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭২ কোটি ৬১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৯৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৫৪ কোটি ১৮ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭১ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।

এর আগে গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল।
 
তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
২৩৯ বার পড়া হয়েছে