ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

এখনও ভারতের সাড়া মেলেনি: বাণিজ্য আলোচনার জন্য পাঠানো চিঠির বিষয়ে ঢাকার অপেক্ষা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ভারতের সঙ্গে বাণিজ্য বিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার লক্ষ্যে ভারতের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণে আয়োজিত এক সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

তিনি আরও জানান, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে পেঁয়াজ আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। এই আমদানির প্রক্রিয়া শিগগিরই উন্মুক্ত করা হবে।

শেখ বশিরউদ্দীনের ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকার জাপান, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরের দিকে অগ্রসর হচ্ছে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক হ্রাস নিয়ে আলোচনা চলছে বলেও তিনি জানিয়েছেন। এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টি নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে।

এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো প্রভাব পড়ছে না।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
১৮৩ বার পড়া হয়েছে