ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বিটকয়েনের মূল্য নতুন উচ্চতায়, ইথেরিয়াম-বাইন্যান্সেও উল্লম্ফন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বৃহস্পতিবার (১৪ আগস্ট) আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখালো বিটকয়েন। ০.৯ শতাংশ বেড়ে এই ক্রিপ্টোকারেন্সিটির দাম পৌঁছেছে ১ লাখ ২৪ হাজার ডলারেরও উপরে, যা চলতি বছরের আরেকটি রেকর্ড।

চলতি বছরে এখন পর্যন্ত বিটকয়েনের দাম বেড়েছে প্রায় ৩২ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় এই বৃদ্ধির হার ১০৫ শতাংশেরও বেশি। শুধুমাত্র গত এক সপ্তাহেই মূল্যবৃদ্ধি হয়েছে প্রায় ৭ শতাংশ।

বিটকয়েনের পাশাপাশি ইথেরিয়ামের দামেও দেখা গেছে উল্লেখযোগ্য উল্লম্ফন। বর্তমানে এই দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় ডিজিটাল মুদ্রাটি ৪ হাজার ৭৮০ ডলারে লেনদেন হচ্ছে।

বাইন্যান্সের দামও কম যায়নি। সপ্তাহের ব্যবধানে ৭ শতাংশের মতো মূল্যবৃদ্ধি পেয়ে এটি এখন ৮০০ ডলারে পৌঁছেছে। এদিকে, সোলানার মূল্য ৯.৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৮০ ডলার।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে দ্রুত ঋণ বাড়ার প্রবণতা এই ক্রিপ্টোসম্পদগুলোর মূল্যবৃদ্ধির পেছনে অন্যতম বড় কারণ। অর্থনীতির গতি যাই হোক না কেন, ঋণের প্রবাহ ক্রিপ্টোকারেন্সি ও স্বর্ণের মতো সম্পদের চাহিদা বাড়িয়ে দিচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
১২৯ বার পড়া হয়েছে