ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

অবৈধ সংযোগ উচ্ছেদে রাজধানীর দক্ষিণাংশে গ্যাসের চাপ কম, সরবরাহে ভোগান্তি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম চলমান থাকায় গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনির আখড়া, রায়েরবাগ ও হাবিব নগর এলাকায় উচ্চচাপের গ্যাস পাইপলাইন থেকে অবৈধ সংযোগ অপসারণের কাজ চলছে।
এই কার্যক্রমের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে এবং অনেক স্থানে স্বল্পচাপ বিরাজ করছে।
সাময়িক এই সমস্যার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
৭০ বার পড়া হয়েছে