ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ Logo রূপপুর প্রকল্পে রাশিয়ার ৯০% ঋণ, ২৮ বছরে শোধ করবে বাংলাদেশ Logo বজ্রপাতে বাবার মৃত্যু, কোলে থাকা শিশুকন্যা অলৌকিকভাবে রক্ষা Logo মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল Logo কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ আটক ২২ বৌদ্ধ ভিক্ষু Logo আজ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম Logo লিমন-বৃষ্টির নিখোঁজের পেছনে কী ঘটেছিল, তদন্তে উঠে আসছে হিশামের ভূমিকা

অযথা শর্তে ভারত সফরে যাবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অযৌক্তিক কোনো শর্ত আরোপ করা হলে বাংলাদেশ ভারত সফরে খেলতে যাবে না। তিনি জানান, ভেন্যু পরিবর্তনের দাবি অত্যন্ত যৌক্তিক কারণেই তোলা হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা নেই। তবে যদি আইসিসি ভারতীয় বোর্ডের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করে বা অগ্রহণযোগ্য শর্ত আরোপ করে, তাহলে তা মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, ভেন্যু পরিবর্তনের নজির আগেও রয়েছে। এর আগে পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানালে ভারতের ক্ষেত্রে আইসিসি ভেন্যু পরিবর্তন করেছিল। একইভাবে বাংলাদেশও যৌক্তিক কারণ দেখিয়ে ভেন্যু পরিবর্তনের কথা বলেছে। কোনো ধরনের অযাচিত চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা সম্ভব হবে না।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
৬৪ বার পড়া হয়েছে