ঢাকা ০২:০২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ Logo টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, নজির গড়ল ইরান

 অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

অসুস্থ বিএনপি নেতা ও নিজের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর তিনি হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেন।

এদিকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।

বুধবার (১১ মার্চ) ইফতারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর বৃহস্পতিবার তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে উপস্থিত হন।

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানও হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
৩৭ বার পড়া হয়েছে