ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

আওয়ামী লীগের লিফলেট বিতরণে পুলিশের বাধা, আটক ১

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আওয়ামী লীগের লিফলেট বিতরণে পুলিশের বাধা, আটক ১।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে পুলিশ বাধা প্রদান করে। বাধা প্রদান করার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এ সময় একজনকে আটক করে পুলিশ।

গতকাল রবিবার ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরে বঙ্গবন্ধু সমাধির ৩ নাম্বার গেটের পাশে টুঙ্গিপাড়া উপজেলা ভবন সড়কে খান সাহেব শেখ মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে সংঘর্ষ হয়।

সূত্রে জানা যায়, টুংগীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বেশ কিছু নেতা কর্মী লিফলেট বিতরণ করছিলেন। লিফলেট বিতরণ করতে বঙ্গবন্ধু সমাধির তিন নাম্বার গেটের পাশে স্কুল এন্ড কলেজ এলাকায় লিফলেট বিতরনের সময় সাফায়েত গাজী নামে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে মহিলা, পুরুষ সব শ্রেণীর লোকজন রাস্তায় নেমে আসেন।

আটকৃতকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ সদস্যসহ কয়েক জন আহত হন। এ সময় উত্তেজিত আওয়ামীলীগ সমর্থিতরা পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়ী ভাংচুর করে। এছাড়া এক পুলিশ সদস্যকে স্থানীয় কর্মিরা ঘেরাও করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই পুলিশ সদস্যদের তাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যান।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইট পাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বর্তমানে পরিস্থিততি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এই ঘটনায় আটক ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
১৫৮ বার পড়া হয়েছে