ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

আওয়ামী লীগ ছাড়া সব দল নিয়ে নির্বাচন হবে, তারা ফিরবে বিচারের পর: আব্দুস সালাম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আওয়ামী লীগ ছাড়া সব দল নিয়ে নির্বাচন হবে, তারা ফিরবে বিচারের পর: আব্দুস সালাম।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের ভাষ্য বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আসল সত্যি হলো বিএনপি ক্ষমতার জন্য মরিয়া না। বিএনপি চাইলে ৫ আগস্টের পর সকল আন্দোলনকারী দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারতো। কিন্তু করেনি।’

তিনি বলেন, আমাদের বিশ্বাস ৩ মাস, ৬ মাস, ১ বছর পর যখনই নির্বাচন দেন না কেন; বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ছাড়া সকল দলকে নিয়ে নির্বাচন হবে, কারণ আওয়ামী লীগ ভারতের দল। গত ১৫ বছর ভারত ঠিক করে দিয়েছে এ দেশে কিভাবে নির্বাচন হবে। এখনও তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে।
 
আব্দুস সালাম বলেন, ‘আওয়ামী লীগকে ফেরত আনতে বিএনপির ঠেকা পড়েনি। বিচারের পরই আওয়ামী লীগ ফিরতে পারবে।’
 
তিনি বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ ভারতকে খুশি করতে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল। আবার আওয়ামী লীগ সেনাবাহিনীকে দুর্বল করতে বিডিআর বিদ্রোহের নাটক সংগঠিত করেছে।
 
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ভারত বিএনপিকে রাজনীতি থেকে সরানোর জন্য আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে ওয়ান ইলেভেন সংগঠিত করেছিল। কিন্তু তাদের এই চেষ্টা ব্যর্থ।
 
কাউন্সিলের আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত,  ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন।
 
মোহনপুর উপজেলা বিএনপির এই কাউন্সিলে ৬টি ইউনিয়নের ৪২৬ জন কাউন্সিলর ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্ধারণ করেন। তিনটি পদের বিপরীতে এতে প্রতিদ্বন্দ্বীতা করেন ১১জন বিএনপি নেতা।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
১৫৫ বার পড়া হয়েছে