ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

আকুর দায় শোধের পর দেশের রিজার্ভ কমলো

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আকুর দায় শোধের পর দেশের রিজার্ভ কমলো।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ২০ বিলিয়নের নিচে নেমে এসেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত রোববার (১০ নভেম্বর) সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আকুর বিল পরিশোধ করা হয়েছে ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার। তাতে বিপিএম৬ পদ্ধতি (আইএমএফ) অনুসরণ করে রিজার্ভের পরিমাণ ১৮ দশমিক ৪৬ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে। আর গ্রস রিজার্ভ রয়েছে ২৪.১৯৬ বিলিয়ন ডলার।
 
বড় অঙ্কের আকু পেমেন্ট হওয়ার কারণে রিজার্ভ সাময়িক কমেছে জানিয়ে মুখপাত্র বলেন, তবে রেমিট্যান্সের ধারা ঊর্ধ্বমুখী ও রফতানি আয় বাড়ছে। এতে বৈদেশিক মুদ্রা আসায় রিজার্ভ আবার আগের অবস্থানে ফিরে আসবে।
 
এর আগে গত সপ্তাহে দীর্ঘদিন পর বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভ ২০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল। আর গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৫৭৩ কোটি মার্কিন ডলার বা ২৫ দশমিক ৭৩ বিলিয়ন ডলার।
 
উল্লেখ্য, দেশের রফতানি আয় গত অক্টোবর মাসে ২০.৬৫ শতাংশ বেড়ে ৪.১৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর অক্টোবর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
১৫৪ বার পড়া হয়েছে