ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরমুজ প্রণালি সচল রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস স্টারমারের Logo ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে Logo রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র Logo কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী

আখাউড়ায় প্রাইভেটকারভর্তি গাঁজাসহ দুইজনকে আটক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাইভেটকারে করে গাঁজা পাচারের সময় বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—কামরুল ইসলাম (৪০) ও গোলাম রাব্বি (২৫)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আখাউড়া-আগরতলা সড়কের পৌর এলাকার বাইপাস অংশে অভিযান চালিয়ে তাদের আটক করে আখাউড়া থানা পুলিশ।

কামরুল ইসলাম পৌর শহরের তারাগন গ্রামের দানু মিয়ার ছেলে এবং আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত। অন্যদিকে গোলাম রাব্বি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে, তবে তিনি বর্তমানে আখাউড়া রাধানগরে ভাড়া বাসায় থাকেন।

পুলিশ জানায়, ভোরে গোপন তথ্যের ভিত্তিতে তারা সড়কে চেকপোস্ট বসায়। তখন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সঙ্গে থাকা দুইজনকে ঘটনাস্থলেই আটক করা হয়। উদ্ধার করা গাড়িটিও জব্দ করা হয়েছে।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, ভারতীয় ত্রিপুরা রাজ্য থেকে একজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে গাঁজা সংগ্রহ করে তা ঢাকায় নেওয়ার চেষ্টা করছিল কামরুল। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠিয়ে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হবে।

এদিকে, মাদকসহ যুবদল নেতা কামরুল ইসলামের আটক হওয়ার ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
৮৩ বার পড়া হয়েছে