ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

আখাউড়ায় স্থলবন্দর শ্রমিক লীগ সভাপতি শাহনেওয়াজ শানু গ্রেফতার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থলবন্দর শ্রমিক লীগের সভাপতি শাহনেওয়াজ শানু (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে আখাউড়া স্থলবন্দর সংলগ্ন এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি মৃত আবু তাহের সরদারের ছেলে।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সম্প্রতি উপজেলায় নিরাপত্তা বাহিনী বিশেষ নজরদারি চালাচ্ছিল। এতে কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়, যার মধ্যে শানু অন্যতম ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে গোপনে আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছিলেন বলে তথ্য পাওয়া যায়। গোপন সংবাদ পাওয়ার পরই সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া শানুর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং স্থানীয় রাজনীতিতে অস্থিরতা বাড়ানোর অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের তৎপরতা দমন ও এলাকায় শান্তি বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
১০১ বার পড়া হয়েছে