ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালু হবে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের পর জানা গেছে, চিকিৎসা ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসাও চালুর বিষয়ে সম্মতি দিয়েছে ভারত।

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত বৈঠক শেষে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, খুব শিগগিরই—সম্ভবত আগামী সপ্তাহ থেকেই—বাংলাদেশিদের জন্য এই ভিসা কার্যক্রম চালু হতে পারে।

তিনি আরও জানান, দ্রুত মেডিকেল ও ব্যবসায়িক ভিসা চালুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে ইতিবাচক সাড়া মিলবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারেন—সে বিষয়েও ভারতকে বার্তা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। এ বিষয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই অগ্রসর হওয়া হবে।

ভারতে গ্রেফতার হওয়া দুটি মামলার আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও কথা হয়েছে। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত আনা সম্ভব বলে উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য প্রথম বিদেশ সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও সার্কভুক্ত কোনো দেশে এই সফর হতে পারে বলে জানা গেছে।

সরকার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, জনগণের সমর্থন থাকায় সরকার দৃঢ় অবস্থান নিতে পারছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ঘটনায় দুই দেশের সম্পর্ক কিছুটা অবনতি হলেও বর্তমান প্রেক্ষাপটে ইতিবাচক মনোভাব থাকলে সম্পর্ক উন্নয়ন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
৩০ বার পড়া হয়েছে