ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

আজ গাজা সংঘর্ষের দুই বছর: উত্তাল মধ্যপ্রাচ্য, পাল্টে যাওয়া বৈশ্বিক রাজনীতি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আজ দুই বছর পূর্ণ হলো সেই দিনটির, যেদিন হামাসের আকস্মিক হামলায় চমকে উঠেছিল ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের টানা বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা উপত্যকা, যেখানে প্রাণ হারান ৬৭ হাজারেরও বেশি মানুষ।

বিশ্লেষকদের মতে, হামাসের ওই আক্রমণ শুধু গাজার ভেতরে সীমাবদ্ধ ছিল না, বরং তার প্রভাব ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক পরিসরে। ইরান, হিজবুল্লাহ ও হুতি-সহ ইসরায়েলবিরোধী জোটগুলো আরও ঘনিষ্ঠ হয়। আগে যেখানে এসব সংঘর্ষ সীমাবদ্ধ ছিল প্রক্সি যুদ্ধে, ৭ অক্টোবরের ঐতিহাসিক ঘটনার পর ইরান সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে।

এ সংঘাতের পরিধি ছড়িয়ে পড়ে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ড. সানাম ভাকিল জানান, গত দুই বছরে অঞ্চলটিতে একাধিক ‘রেড লাইন’ অতিক্রম করা হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা, যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ—এসব মিলিয়ে গোটা অঞ্চলটি এখন চরম অস্থিরতায় ভুগছে।

যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিলেও, গাজায় চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সে ঐক্যে ফাটল ধরেছে। পশ্চিমা দেশগুলোতে বাড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ও সচেতনতা, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে।

বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘে গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে মার্কিন ভেটো প্রয়োগ পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতির প্রতিচ্ছবি তুলে ধরেছে। একইসঙ্গে, গ্লোবাল সাউথসহ বিকল্প শক্তিবলয়ের উত্থান বিশ্ব রাজনীতিকে একমেরু থেকে বহুমেরুভিত্তিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
২৭১ বার পড়া হয়েছে