ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত নেতা, স্থানীয়দের চাপে বিয়ে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

ভোলার মনপুরা উপজেলায় গভীর রাতে এক বিধবা নারীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শোয়াইব। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই নারীর সঙ্গে তাকে বিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের বাতানখাল এলাকায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই বিধবা নারীর সঙ্গে শোয়াইবের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা নিয়ে এলাকাজুড়ে নানা গুঞ্জন চলছিল।

সেদিন রাতে স্থানীয় কয়েকজন তাদের ঘরে একসঙ্গে দেখতে পান এবং আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে দুই পক্ষের সম্মতিতে স্থানীয়ভাবে একজন কাজী ডেকে বিয়ে সম্পন্ন করা হয়।

শোয়াইব পেশায় একজন পল্লি চিকিৎসক এবং ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাতলী ইউনিয়নের জামায়াতের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন ও সাবেক ইউপি সদস্য আছিউল হক।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম জসিম বলেন, “ব্যক্তিগত অনৈতিক কাজের দায় জামায়াত নেবে না। তবে তিনি ওয়ার্ড সভাপতি ছিলেন।”

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, “ঘটনার খবর পেয়েছি, তবে এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
১১১ বার পড়া হয়েছে