ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

আপিল শুনানিতে উত্তেজনা, ইসি ভবনে আইনজীবী ও প্রার্থীদের মধ্যে হট্টগোল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে করা আপিল শুনানিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুনানি চলাকালে হট্টগোল ও উত্তেজনার কারণে কিছু সময়ের জন্য কার্যক্রমও স্থগিত রাখতে হয়।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে দায়ের করা আপিলের শুনানির সময় এ ঘটনা ঘটে। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগে তার প্রার্থিতা নিয়ে প্রশ্ন তোলা হলে নির্বাচন কমিশন উপস্থিত জ্যেষ্ঠ আইনজীবীদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা জানতে চায়।
আইনজীবীদের বক্তব্য গ্রহণের শেষ পর্যায়ে কমিশন দুপুরে প্রায় আধা ঘণ্টার জন্য শুনানি মুলতবি ঘোষণা করে। কমিশনাররা কক্ষ ত্যাগ করার পরপরই মঞ্চের সামনে আপিলের পক্ষে ও বিপক্ষে থাকা আইনজীবীরা জড়ো হন এবং একপর্যায়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
এই পরিস্থিতির মধ্যে সেখানে উপস্থিত ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বিরোধী পক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিলের বিষয়েও আপিল শুনানি রয়েছে। একই সময় অন্য একটি আপিলের শুনানির জন্য উপস্থিত কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ আব্দুল আউয়াল মিন্টুর বক্তব্যে আপত্তি জানান। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
পরে আইনজীবীরা আব্দুল আউয়াল মিন্টুকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন। এ সময় তার ছেলে তাবিথ আউয়াল হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিরতি শেষে শুনানি পুনরায় শুরু হলে হাসনাত আব্দুল্লাহ কমিশনের কাছে অভিযোগ জানিয়ে বলেন, আব্দুল আউয়াল মিন্টু তাকে গালিগালাজ করেছেন এবং বলপ্রয়োগের চেষ্টাও করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
৮৪ বার পড়া হয়েছে