ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

আলকারাজকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে জোকোভিচ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আলকারাজকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে জোকোভিচ।

আলকারাজকে বিদায় করে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন নোভাক জোকোভিচ। মঙ্গলবার (২১ জানুয়ারি) মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে ম্যাচটি জিতে নেয় জোকোভিচ। প্রথম সেট জিতে দারুণ কিছুর আভাস দিয়েছিলেন আলকারাজ। তবে জোকোভিচের অসাধারণ পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেননি তরুণ স্প্যানিয়ার্ড।

উইম্বলডনের গত দুইবারের ফাইনালে জোকোভিচকে হারিয়ে শিরোপা উদযাপন করেন আলকারাজ। এরপর গত বছরের প্যারিস অলিম্পিকসে এককের ফাইনালে আলকারাজওকে হারিয়েই সোনার পদক জেতেন ৩৭ বছর বয়সী জোকোভিচ।

গত কয়েকদিনে কোর্টের বাইরের একটি বিষয় নিয়ে ছিল বেশ উত্তেজনা। জোকোভিচকে ‘অতিরিক্ত মূল্যায়ন’ করা হয় এবং তার ‘সময় ফুরিয়ে গেছে’ বলে আপত্তিকর মন্তব্য করেন অস্ট্রেলিয়ান ব্রডকাস্টার টনি জোন্স। কিন্তু দাপুটে পারফরম্যান্সেই যেন সব সমালোচনার জবাব দিলেন জোকোভিচ।
বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামে রেকর্ড ১০টি ট্রফি জিতেছেন জোকোভিচ। এদিকে এবার প্রথম দুই ম্যাচে একটি করে সেট হারলেও, পরের দুই ম্যাচে সরাসরি সেটে জয় পান তিনি।
কোয়ার্টার-ফাইনালে নেমে শুরুতেই সেট হেরে যায় জোকোভিচ। তবে এরপরই যেন দারুনভাবে ঘুরে দাঁড়ান তিনি। প্রতিপক্ষকে পরে আর তেমন কোনো সুযোগই দেননি অভিজ্ঞ এই টেনিস তারকা। তিন ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইয়ে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী আলকারাজ চ্যালেঞ্জ জানিয়েছিলেন ঠিকই। কিন্তু ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচের সামনে দাঁড়াতে পারেননি আলকারাজ।
এবার যদি এখানে শিরোপা জেতেন জোকোভিচ, তাহলে মার্গারেট কোর্টকে ছাড়িয়ে টেনিস ইতিহাসে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডও একার করে নেবেন জোকোভিচ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
১৪৬ বার পড়া হয়েছে