ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৫ ফেব্রুয়ারি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলা এবং মোট সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। এ মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ জন আসামি রয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। এর আগে ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

মামলায় অভিযুক্তদের মধ্যে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল এবং কনস্টেবল মুকুল বর্তমানে কারাগারে রয়েছেন। অপরদিকে সাবেক এমপি সাইফুল ইসলামসহ আরও আটজন আসামি এখনো পলাতক।

উল্লেখ্য, গত বছরের ২১ আগস্ট ট্রাইব্যুনাল-২ এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। অভিযোগপত্রে বলা হয়, ৫ আগস্ট ছয়জনকে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়, যদিও ওই সময় একজন ভুক্তভোগী জীবিত ছিলেন। পাশাপাশি ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার ঘটনাও মামলার অভিযোগে অন্তর্ভুক্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
৬৫ বার পড়া হয়েছে