ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

ইউরোপীয়দের যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিতের আহ্বান ফ্রান্স প্রেসিডেন্টের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মার্কিন শুল্কারোপের জবাবে ইউরোপীয় ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিতের আহ্বান জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

এসময়, ট্রাম্পের ট্যারিফ আরোপের সিদ্ধান্তকে ভিত্তিহীন আখ্যা দেন ফরাসি প্রেসিডেন্ট। দাবি করেন, এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রই বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইউরোপীয়দের ঐক্যবদ্ধ হয়ে জবাব দিতে হবে বলেও মন্তব্য কোড়েণ তিনি।

ইমানুয়েল ম্যাকরন বলেন, যুক্তরাষ্ট্রের ঘোষিত সিদ্ধান্তটি নিষ্ঠুর ও ভিত্তিহীন। শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্যের ভারসাম্যহীনতা সংশোধন করা সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের চেয়েও ইউরোপের বাজার বড় জানিয়ে তিনি আরও বলেন, শুল্কারোপ আমেরিকার অর্থনীতির ওপরই প্রভাব ফেলবে। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দরকষাকষি না হওয়া পর্যন্ত দেশটিতে আমাদের বিনিয়োগ স্থগিত করা উচিৎ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
১৮৭ বার পড়া হয়েছে