ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo শবে কদরের ছুটির দিনেও সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক Logo জুলাই সনদ ও গণভোটের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন বিতর্ক, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন Logo ফিটনেস সমস্যায় ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার নেই Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা

ইজতেমায় ৪ মুসল্লির মৃত্যু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইজতেমায় ৪ মুসল্লির মৃত্যু।

টঙ্গীর তুরাগ নদের তীরের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দফায় অসুস্থ হয়ে আরও এক মুসল্লি মারা গেছেন। ওই মুসল্লির নাম রমিজ আলী (৬০)। এ নিয়ে ইজতেমা ময়দানে ৪ মুসল্লির মৃত্যু হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে ইজতেমার শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান বিকেলে ওই মুসল্লি মৃত্যুবরণ করেন।

মুসল্লি রমিজ আলীর বাবার নাম মৃত দোস্ত মোহাম্মদ। তিনি হবিগঞ্জের রামনগর ৩ নম্বর তেগরিয়া এলাকার বাসিন্দা।
 
এরআগে, প্রথম দফার ইজতেমায় আরও ৩ মুসল্লি মারা যান। তারা হলেন ইয়াকুব আলী (৬০), আব্দুল কুদ্দুস গাজী (৬০) ও ছাবেত আলী (৭০)।
 
মাওলানা আহমাদ লাটের বক্তব্যের মধ্য দিয়ে শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হয় বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্বের প্রথম দফা।
 
ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের বাসিন্দারা। এছাড়া দুই হাজারের বেশি বিদেশি মেহমানও এতে অংশ নিয়েছেন।  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
১৬০ বার পড়া হয়েছে