ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল Logo কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ আটক ২২ বৌদ্ধ ভিক্ষু Logo আজ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম Logo লিমন-বৃষ্টির নিখোঁজের পেছনে কী ঘটেছিল, তদন্তে উঠে আসছে হিশামের ভূমিকা Logo লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটে হারিকেন-মোমবাতি নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি Logo নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়

ইতিবাচক রাজনীতি ও পারস্পরিক সম্মানের পথে তারেক রহমানের উদ্যোগ: সারজিস আলম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশে পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক রাজনৈতিক চর্চার সূচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে সারজিস আলম জানান, ইতিবাচক রাজনীতির ধারাবাহিকতায় তারেক রহমান ওইদিন সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে যাবেন।

তিনি লেখেন, দীর্ঘদিনের প্রতিহিংসাপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির নতুন ধারা গড়ে তোলা এখন সবচেয়ে জরুরি। এই উদ্যোগ নেওয়ার জন্য তিনি তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান।

এর আগে শনিবার জানানো হয়, রোববার সন্ধ্যা ৭টায় জামায়াত আমিরের এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
৪৪ বার পড়া হয়েছে