ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

ইতিহাসের সবচেয়ে বড় চুরি: ল্যুভরের রাজমুকুট নিখোঁজ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে রাজকীয় অলঙ্কার চুরির ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।

এএফপি জানিয়েছে, শনিবার রাতে প্যারিস বিমানবন্দরে একজনকে এবং পরে শহরতলিতে আরেকজনকে আটক করা হয়। গত রোববার রাতেই ক্রেন ও জানালা ভেঙে মিউজিয়ামের দ্বিতীয় তলায় প্রবেশ করে চোরেরা আটটি রাজকীয় গয়না নিয়ে পালিয়ে যায়। এসবের আনুমানিক মূল্য ১০ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

চুরির সময় তারা নির্মাণশ্রমিকের পোশাক পরে হাইড্রোলিক লিফট ব্যবহার করে পালিয়ে যায়—এমন ফুটেজও প্রকাশ পেয়েছে।

চুরি যাওয়া অলঙ্কারগুলো ১৯ শতকের ফরাসি রাজপরিবারের ঐতিহ্যের অংশ। এর মধ্যে সম্রাজ্ঞী ইউজেনির টায়ারা, নেপোলিয়নের স্ত্রী মেরি লুইসের পান্না নেকলেসসহ কয়েকটি গয়না অমূল্য ঐতিহাসিক সম্পদ হিসেবে বিবেচিত।

ল্যুভর মিউজিয়াম প্রতিদিন প্রায় ৩০ হাজার দর্শনার্থী আকর্ষণ করে। এর সবচেয়ে বিখ্যাত প্রদর্শনী লিওনার্দো দা ভিঞ্চির ‘মোনালিসা’।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
১৯৪ বার পড়া হয়েছে