ঢাকা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

ইয়েমেনে দফায় দফায় বিমান হামলা যুক্তরাষ্ট্রের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইয়েমেনে দফায় দফায় বিমান হামলা যুক্তরাষ্ট্রের।

ইয়েমেনের রাজধানী সানায় কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং হুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

ইসরাইলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার একদিন পরই জবাব দিলো মিত্রদেশ যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) ইয়েমেনের সানায় হুতিদের ড্রোন ও স্থাপনা লক্ষ্য করে কয়েক দফায় বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। 
 
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল হুতিদের অভিযান ব্যাহত করা। বিদ্রোহী গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে লোহিত সাগর, বাব আল-মান্দেব এবং এডেন উপসাগরে মার্কিন নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালাচ্ছিল।
 
এদিকে, হামলার ওই ঘটনার পর লোহিত সাগরে ভূপাতিত হয় একটি যুদ্ধবিমান। সেন্ট্রাল কমান্ডের দাবি, লক্ষ্যবস্তু নির্ধারণের ভুলে ভূপাতিত হয়েছে মার্কিন যুদ্ধবিমান।
 
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিমানটি ইয়েমেনে হামলার বহরে ছিল কি না, তা স্পষ্ট নয়। এর দুই ক্রু নিরাপদে বের হতে পারলেও, একজন কিছুটা আহত হয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
১৩৮ বার পড়া হয়েছে