ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। এছাড়াও আহতের সংখ্যা ১২শ’ ৫জন ছাড়িয়েছে। সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এ তথ্য জানায়।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবর অনুযায়ী, দেশটির সংসদের সামাজিক কমিটির সদস্য আহমাদ ফাতেমি এই ঘটনা তদন্ত করতে নিরীক্ষণ সংস্থা ও বিচার বিভাগ’-এর প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়াও রাজাই বন্দরে বিস্ফোরণের সাথে জড়িত ব্যর্থতার জন্য সবাইকে স্পষ্ট জবাবদিহিতা দাবি করেছেন।

ফাতেমি বলেন, ‘কোনো পদক্ষেপ না নেয়ার ব্যর্থতাগুলো সম্পূর্ণভাবে চিহ্নিত করতে হবে। যেসব স্থানে দাহ্য রাসায়নিক পদার্থ রয়েছে, সেখানে সব নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে চলতে হবে।’

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, যেসব কনটেইনারে বিস্ফোরণ হয়েছে, সেগুলোর ভেতর কী ছিল তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে বিস্ফোরণের পর এলাকায় সালফারজাতীয় পদার্থের গন্ধ ছড়িয়ে পড়েছে।

বিস্ফোরণের ঘটনায় সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, ইরাক, জাপান ও রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ ইরানের প্রতি সমবেদনা জানিয়েছে।

সৌদি আরব জানিয়েছে যে ইরানের অনুরোধে তারা যেকোনো সহায়তা প্রদানে প্রস্তুত। অন্যদিকে, রাশিয়ায় অবস্থিত তেহরান দূতাবাস বলেছে যে সহায়তার জন্য ইরানের কোনো অনুরোধ পাওয়া মাত্রই তা মস্কোতে পাঠানো হবে।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সাহায্যের প্রস্তাব দিয়েছে এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ইরানের সাথে সহায়তা সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
২১৫ বার পড়া হয়েছে