ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

ইলন মাস্কের সঙ্গে ফোনালাপ মোদির

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলা-স্পেসএক্স সিইও ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষেত্রে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে দুজনের। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন যে তিনি ইলন মাস্কের সাথে এক টেলিফোন আলোচনায় যুক্তরাষ্ট্রের সাথে ‘প্রযুক্তি ও উদ্ভাবন’ খাতে সহযোগিতার বিশাল সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

স্থানীয় সময় শুক্রবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে মাস্কের সাথে কথোপকথনের বিস্তারিত তথ্য জানান মোদি।

মোদি ও মাস্কের এই আলোচনা এমন এক সময়ে আসে, যখন ভারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্কের ধাক্কা কাটাতে যুক্তরাষ্ট্রের সাথে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিশ্চিত করতে কাজ করছে।

মার্কিন ভায়েস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভারত সফরের মাত্র কয়েক দিন আগেই মাস্কের সাথে এই কথোপকথন হয়েছে মোদির । ভারতীয় প্রধানমন্ত্রী মোদি এক্সে তার পোস্টে লিখেন, ‘আমরা প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার বিশাল সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি’।

তিনি আরও লিকেন যে ভারত এই খাতগুলোতে যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্ব এগিয়ে নেয়ার জন্য ‘প্রতিশ্রুতিবদ্ধ’।

মার্কিন প্রশাসনের নতুন শুল্কনীতির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করতে মাস্কের সঙ্গে এই আলোচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।

একাধিক দেশের মতো ভারতের ওপরও পাল্টা শুল্ক চাপিয়েছিল ডোনাল্ড ট্রাম্প সরকার। পরে যদিও ৯০ দিনের জন্য তা স্থগিত রাখা হয়েছে। ট্রাম্পের এ শুল্কনীতি নিয়ে নয়াদিল্লি নানা অঙ্ক কষার সময়ই মাস্কের সঙ্গে মোদি কথা বললেন।

উল্লেখ্য, গত মার্চে, স্টারলিংক ভারতের দুটি বৃহত্তম টেলিকম কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করে। স্যাটেলাইট ইন্টারনেট সেবা নিয়ে আসার জন্য এবং ভারতীয়দের সেবা প্রদান শুরু করতে সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্টারলিংক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
২০৫ বার পড়া হয়েছে