ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ইসরায়েলি হামলার মাঝেও রিমার দৃঢ় প্রতিজ্ঞা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দেয়া ফরাসি রাজনীতিবিদ রিমা হাসান আবারও স্বাধীনতার পক্ষে সোচ্চার হয়েছেন। আক্রমণের শিকার হওয়ার পরও তিনি সামাজিক মাধ্যমে একের পর এক বার্তা দিচ্ছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) এক্স-এ দেয়া পোস্টে রিমা বিশ্ব অর্থনীতি অচল করার আহ্বান জানান এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের ডাক দেন। এদিন তার অবস্থানকারী জাহাজে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এবং ক্যাপ্টেনসহ কয়েকজনকে আটক করে।

রিমা ফ্রান্সের জনগণকে সংহতি প্রকাশের আহ্বানও জানিয়েছেন। আক্রমণের সময় তাকে ফিলিস্তিনের পতাকা হাতে একটি ভিডিও বার্তা দিতেও দেখা যায়, যেখানে তিনি বলেন, “স্বাধীনতার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা হার মানব না।”

উল্লেখ্য, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার মানুষের জন্য সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দেয়ার উদ্যোগ, যেখানে ৪৪ দেশের প্রায় ৫০০ প্রতিনিধি অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ইউরোপীয় এমপি, মানবাধিকারকর্মী, সাংবাদিক, চিকিৎসক ও আইনজীবী।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
২২৪ বার পড়া হয়েছে