ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

ইসলামপুরে বিএনপির দুই প্রার্থীপক্ষের উত্তেজনা বৃদ্ধি, হামলা অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জামালপুরের ইসলামপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। মনোনয়ন প্রত্যাশী একজন প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দু’দল আলাদা সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরেন।

দুপুরে উপজেলার ধর্মকুড়া বাজার এলাকায় প্রথম সংবাদ সম্মেলনটি করেন শরিফুল ইসলাম খান ফরহাদ। তিনি দাবি করেন, বুধবার দুপুর ৩টার দিকে মলমগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে তার সমর্থকদের ওপর বিএনপির মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর অনুসারীরা হামলা চালায়। এ ঘটনায় চারজন আহত হলেও ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও জড়িতদের কাউকে আটক করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

অপরদিকে, পরে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আরেক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নবাব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, বাজার এলাকায় যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তার সঙ্গে সুলতান মাহমুদ বাবুর কোনো সম্পৃক্ততা নেই। একটি মহল শুধু মনোনীত প্রার্থীর ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে অপতৎপরতা চালাচ্ছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি তারা এধরনের প্রচেষ্টার নিন্দা জানান।

দুই পক্ষের ভিন্ন অবস্থান ও পাল্টাপাল্টি বক্তব্য স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এতে সাধারণ নেতাকর্মী এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
৭৭ বার পড়া হয়েছে